রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
প্রকাশ:

বিস্তারিত
আজ সোমবার (১৩ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
স্পীকার ও ডেপুটি স্পীকারের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বাবু প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎ করবেন।
দুপুর ১২টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বাবু প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎ করবেন।
সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর কর্মসূচি
সন্ধ্যা ৬টায় খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে খিলগাঁও এলাকার সমস্যাদি নিরসনে খিলগাঁও আবাসিক এলাকা পরিবেশ রক্ষা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং কর্তৃক বাস্তবায়নাধীন ‘ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন উন্নয়ন’ প্রকল্প কর্তৃক ‘Seminar on GDP Compilation by BBS’ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিক।
ডিসিসিআইর কর্মসূচি
সকাল ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসি বাংলা গ্র্যান্ড বল রুমে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২০২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন
দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশের মানি মার্কেট সেগমেন্টের জন্য কার্যকর রেফারেন্স রেট প্রস্তুত ও প্রকাশের লক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক, সহকারী মুখপাত্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিসিকের সংবাদ সম্মেলন
দুপুর ১২টায় বাংলা অ্যাকাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বৈশাখি মেলা-১৪৩৩’ উপলক্ষ্যে বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মেলার সার্বিক বিষয়ে মতবিনিময় করবেন।







