ঢাকা জেলার নতুন ডিসি নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম।
বুধবার (২২ এপ্রিল) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন ডিসি ফরিদা খানম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম চট্টগ্রামেরও ডিসি ছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর পরে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়।
ফরিদা খানম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে কর্মরত আছেন। ঢাকার বর্তমান জেলা প্রশাসকের দায়িত্বে তিনি স্থলাভিষিক্ত হবেন। তবে ঢাকার বর্তমান ডিসির নতুন কর্মস্থল সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।








