ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন উপ-কমিশনারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ (ডিসি) কমিশনার মোহাম্মদ মাহমুদুল কবীরকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, এইচআরডি বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগে ও ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোছা. লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।









