রাজধানীর ঢাকার কলাবাগান এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক অজ্ঞাত নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কলাবাগানের হোটেল রূপসী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার অপারেশনস ইনচার্জ।
পুলিশ জানিয়েছেন, নিহত তরুণীর বয়স আনুমানিক ২৬ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়েও এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলটি কলাবাগানের ভিশন আই হাসপাতালের পাশেই অবস্থিত। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করে।
পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এটি সম্পন্ন হওয়ার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেছেন, বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। প্রতিবেদন তৈরির কাজ শেষ হলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।








