দেশে চলমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পুষ্টি সপ্তাহকে শুধুমাত্র ৭ দিনের গণনা না ভেবে সকল স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ গুরুত্ব সহকারে পালনের নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি দেশের সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি ‘মায়ের শাল দুধের বিকল্প নেই’ এমন প্রচারণা বৃদ্ধি করার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টি হিসেবে শুধু ভিটামিন খাওয়াইয়ে একটি স্বাস্থ্যকর জাতি গঠন করা সম্ভব নয়। পুষ্টি সচেতন জাতি গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কাউন্সিলিংয়ের ওপরও গুরুত্ব দিতে হবে।









