ইরান-ইসরায়েল সংঘাতের ফলে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। একের পর এক চলছে হামলা ও পাল্টা হামলা; যা বিভিন্ন দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী, আজ ইরানে পাঠানোর জন্য ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এই সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্র ইরানে দখলদার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালায়। এরপর থেকে যুদ্ধপরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।









