‘C’ মানে কী? Type-C নিয়ে অজানা তথ্য!
প্রকাশ:

বিস্তারিত
প্রতিদিনের জীবনে স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে নানা গ্যাজেটে চার্জ দেওয়ার জন্য সবচেয়ে পরিচিত নাম এখন USB Type-C। কিন্তু এত ব্যবহার সত্ত্বেও অনেকের মনেই প্রশ্ন-এর নামের শেষে থাকা ‘C’ আসলে কী বোঝায়? অবাক করার মতো বিষয় হলো, এর কোনো নির্দিষ্ট ফুল ফর্ম নেই। সম্প্রতি এই প্রযুক্তি ঘিরে সামনে এসেছে আরও কিছু চমকপ্রদ তথ্য, যা জানলে বদলে যেতে পারে আপনার পরিচিত এই চার্জিং ধারণা।
মূলত চার্জিং প্রযুক্তির বিবর্তন বা জেনারেশন বোঝাতেই এই নামকরণ। এর আগের সংস্করণগুলো ছিল Type-A এবং Type-B। যেহেতু এটি তৃতীয় ও সবচেয়ে আধুনিক সংস্করণ, তাই এর নাম রাখা হয়েছে Type-C। এছাড়া এর কানেক্টরের বিশেষ আকৃতি ইংরেজি ‘C’ অক্ষরের সঙ্গে কিছুটা মিল থাকাটাও এই নামকরণের অন্যতম কারণ।
কেন এটি সবার সেরা?
Type-A বা Type-B ব্যবহারের সময় আমাদের প্রধান সমস্যা হলো কেবলটি উল্টো না সোজা তা দেখে লাগানো। একটু ভুল হলেই পোর্ট নষ্ট হওয়ার ঝুঁকি থাকত। Type-C এই সমস্যার স্থায়ী সমাধান দিয়েছে। এটি আপনি যে কোনো দিক দিয়েই পোর্টে প্রবেশ করাতে পারেন।
Type-C-র উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো
রিভার্সিবল ডিজাইন: ওপর-নিচ যে কোনো দিক দিয়ে লাগানো যায়।
দ্রুত চার্জিং: আগের প্রযুক্তির তুলনায় এটি অনেক বেশি বিদ্যুৎ (Power) সরবরাহ করতে পারে।
ডেটা ট্রান্সফার স্পিড: এটি ১০ জিবিপিএস (10Gbps) বা তার চেয়েও বেশি গতিতে ডেটা পাঠাতে সক্ষম।
মাল্টি-পারপাস ব্যবহার: শুধু চার্জিং নয়, টাইপ-সি দিয়ে মনিটর, টিভি বা একাধিক ডিসপ্লেও সংযুক্ত করা সম্ভব।
ভবিষ্যতে কি আসবে Type-D?
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ্যতে ‘Type-D’ আসার সম্ভাবনা নেই বললেই চলে। ইউরোপীয় ইউনিয়নের মতো সংস্থাগুলো ইতিমধ্যে Type-C-কে একটি ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড হিসেবে বাধ্যতামূলক করেছে। তবে এর আকৃতি একই রেখে ভেতরকার গতি ও ফিচারে নিয়মিত আপডেট আনা হচ্ছে। ফলে এটি দীর্ঘ সময় বাজার ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভবিষ্যতে চার্জিং পোর্ট পুরোপুরি উঠে গিয়ে সম্পূর্ণ ওয়্যারলেস প্রযুক্তির দিকেই বিশ্ব ঝুঁকতে পারে।








