ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. ফিচার

পিলখানা হত্যাকাণ্ড: নতুন তদন্ত ও পুনর্বিচারের দাবি উঠেছে

প্রকাশ:১২ জানুয়ারি, ২০২৬ সময় ৫:০০ পিএম

বিস্তারিত

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের চিহ্নিত করে নতুন করে বিচার শুরু এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবিটি তোলা হয়।

বক্তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ড দেশের ইতিহাসের একটি ভয়াবহ ও বেদনাদায়ক অধ্যায়। ওই ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবার ও ক্ষতিগ্রস্তরা আজও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তারা অভিযোগ করেন, ঘটনার প্রকৃত পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনও আড়ালে রয়েছেন এবং বিচার প্রক্রিয়ায় পূর্ণ সত্য উদঘাটিত হয়নি।

আলোচনায় বলা হয়, ঘটনার পর পরিচালিত বিচার কার্যক্রমে অসঙ্গতি এবং প্রশ্ন থেকে গেছে। সাক্ষ্য, আলামত ও তদন্তের ধারাবাহিকতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। বক্তারা জানান, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এর পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, যা পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত ছাড়া উদঘাটন করা সম্ভব নয়।

এছাড়া বক্তারা দণ্ডপ্রাপ্ত ও চাকরিচ্যুতদের আর্থিক ও সামাজিক ক্ষতির বিষয়টি বিচারপ্রক্রিয়ায় বিবেচনায় আনা হয়নি বলেও উল্লেখ করেন। অনেক পরিবার দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। তাদের দাবি, রাষ্ট্রের দায়িত্ব হলো নিরপরাধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করা এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

বক্তারা স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন, ঘটনার সঙ্গে জড়িত সকলের ভূমিকা প্রকাশ, দ্রুত শ্বেতপত্র প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনদাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এবং পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. জহুরুল ইসলাম জহুর (সভাপতি, অধিনায়কের সামারি কোর্ট বিডিআর-২০০৯), মো. জাহাঙ্গীর আলম (সাধারণ সম্পাদক, অধিনায়কের সামারি কোর্ট বিডিআর-২০০৯) এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ট্যাগ

  • অধিকার
  • ক্ষতিগ্রস্ত
  • তদন্ত
  • নতুন সিদ্ধান্ত
  • নিরাপত্তা
  • ন্যায়বিচার
  • পিলখানা
  • পুনর্বিচার
  • বিচার
  • হত্যাকাণ্ড

এ বিভাগের আরো খবর

সব খবর

সরকারি খরচে হজ করলে কি তা কবুল হয়?

১৭ এপ্রিল, ২০২৬

আজকের নামাজের সময়সূচি (১৩ এপ্রিল ২০২৬)

১৩ এপ্রিল, ২০২৬

আপনার লবণ খাওয়ার পরিমাণ নিরাপদ কি?

৭ এপ্রিল, ২০২৬

ঘুঘু পাখির বয়স ৪৪ বছর

৬ এপ্রিল, ২০২৬

ফরজ রোজা ছুটে গেলে কাজা রোজার নিয়ম

২৭ মার্চ, ২০২৬

ঈদে ফাঁকা বাসা নিরাপদ রাখতে জরুরি ৭ পরামর্শ

১৮ মার্চ, ২০২৬

২০৪০ সালের মধ্যে ৫০ কোটি শিশু মুটিয়ে যাওয়ার আশঙ্কা

১৭ মার্চ, ২০২৬

ইফতারে বানিয়ে নিতে পারেন মচমচে মাছের চপ

১১ মার্চ, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • সরকারি খরচে হজ করলে কি তা কবুল হয়?

  • আজকের নামাজের সময়সূচি (১৩ এপ্রিল ২০২৬)

  • আপনার লবণ খাওয়ার পরিমাণ নিরাপদ কি?

  • ঘুঘু পাখির বয়স ৪৪ বছর

  • ফরজ রোজা ছুটে গেলে কাজা রোজার নিয়ম

  • ঈদে ফাঁকা বাসা নিরাপদ রাখতে জরুরি ৭ পরামর্শ

  • ২০৪০ সালের মধ্যে ৫০ কোটি শিশু মুটিয়ে যাওয়ার আশঙ্কা

  • ইফতারে বানিয়ে নিতে পারেন মচমচে মাছের চপ

  • ইফতারে সেদ্ধ ডিম খেলে কী হয় ?

  • ভাত খেয়ে ওজন নিয়ন্ত্রণের সহজ কৌশল

  • নতুন জরিপে সিদ্ধান্তহীন ভোটাররা হতে পারেন গেম চেঞ্জার

  • কবরের ডালে কী রহস্য? ইসলাম কী বলে

  • দুঃখ ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য মহানবীর (সা.) দোয়ার উপদেশ

  • ইবরাহিম (আ.)-এর দৃষ্টান্তে পিতার দায়িত্ব ও সন্তানের যত্ন

  • তীব্র শীতে কাঁপছে দেশ

  • জুমার দিনে দরুদের ফজিলত ও আমল

  • ২৬ ডিসেম্বরের উল্লেখযোগ্য সব ঘটনা

  • বদনজর: ক্ষতি ও সতর্কতার শিক্ষা

  • আজ বছরের সবচেয়ে ছোট দিন ও দীর্ঘতম রাত

  • ফ্রিজে ভাত রাখার সময় সাবধান

  • আজ কায়রো শীর্ষে, ঢাকার বায়ু কি নিরাপদ?

  • মহান বিজয় দিবস: সুরা আন-নাসরের শিক্ষা

  • পতাকা হাতে ঢাকায় নামবেন তারেক রহমান