সারাদিন রোজা রাখার পর শরীরের শক্তি কিছুটা কমে যায়। তাই ইফতারে এমন খাবার খাওয়া জরুরি, যা দ্রুত শক্তি জোগায় এবং শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে। সেদ্ধ ডিম এমনই একটি পুষ্টিকর খাবার, যা ইফতারের টেবিলে রাখলে শরীরের নানা উপকার হয়। চলুন আমরা জেনে নেই সেদ্ধ ডিম খেলে শরীরের কী কী উপকার হয় । স্বাস্থ্যের জন্য বিশেষত,রোজাদারের জন্য সেদ্ধ ডিম কতটা জরুরী ।
১. দ্রুত শক্তি ফিরে আসে: সেদ্ধ ডিমে প্রচুর প্রোটিন থাকে, যা শরীরকে শক্তি জোগায় এবং সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে।
২. পেশি শক্তিশালী করে: ডিমে থাকা উচ্চমানের প্রোটিন পেশির গঠন ও পুনর্গঠনে সাহায্য করে। তাই নিয়মিত ডিম খেলে শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ে।
৩. দীর্ঘ সময় পেট ভরা রাখে: ডিম ধীরে হজম হয়, ফলে ইফতারের পর অতিরিক্ত ক্ষুধা লাগা কমে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কমে।
৪. শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করে: ডিমে ভিটামিন এ, বি১২, ডি, আয়রন ও বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৫. মস্তিষ্কের জন্য ভালো: ডিমে থাকা কোলিন নামের একটি উপাদান মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং স্মৃতিশক্তি ভালো রাখতে সহায়তা করে।
তবে সতর্ক থাকতে হবে ইফতারে অতিরিক্ত ভাজা ডিম বা তেল-মশলা বেশি দিয়ে রান্না করা ডিম খেলে বদহজম হতে পারে। তাই সেদ্ধ ডিম বা কম তেলে রান্না করা ডিম খাওয়াই ভালো।









