ঈদে ফাঁকা বাসা নিরাপদ রাখতে জরুরি ৭ পরামর্শ
প্রকাশ:

বিস্তারিত
পবিত্র রমজান শেষের পথে, ইতোমধ্যে জানা গেছে সৌদি আরবে শুক্রবার ঈদ হবে । যেহেতু আমাদের বাংলাদেশে সৌদি আরবের পরের দিন ঈদ হয় ।
তাহলে আমরা ধরেই নিতে পারি বাংলাদেশে ঈদ হবে শনিবার। ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতরে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ধরণের প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে ।
এ ছুটিতে নগরবাসীর বড় একটি অংশই গ্রামের ছুটিতে ছুটছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে। পত্রিকার শিরানাম হচ্ছে নাড়ির টানে ঈদের ছুটিতে ছুটছেন নগরবাসী । কিন্তু আমরা হয়তো অনেকই ঈদের ছুটিতে বাড়িতে যাবার আনন্দে ভুলে যাই শহরের বাসাটি গুছিয়ে রাখার কথা।
হয়তো ভুলে যাই ফাঁকা বাড়িতে রেখে যাচ্ছি কি কোনও ধরণের নিরাপত্তা ?বাসার সবকিছু ঠিকঠাক আছে তো? ঈদের এই ছুটির কারণে শহরের অনেক বাসাই কয়েকদিনের জন্য লম্বা ফাঁকা থেকে যাচ্ছে ।
তাই চলুন বাড়ি ছাড়ার আগে কিছু বিষয় নিশ্চিত করা জরুরি।
দরজা-জানালা ভালোভাবে বন্ধ করুন
শুধু মূল দরজায় তালা দিলেই হবে না, বাসার সব দরজা-জানালা ঠিকভাবে বন্ধ আছে কিনা তা নিশ্চিত করুন। খোলা থাকলে বৃষ্টি ঢুকে ক্ষতি করতে পারে বা চুরির ঝুঁকি বাড়ে।
বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখুন
অপ্রয়োজনীয় লাইট, ফ্যান, টিভি, চার্জারসহ সব বৈদ্যুতিক যন্ত্রের সুইচ বন্ধ করুন। সম্ভব হলে প্লাগ খুলে রাখুন, এতে দুর্ঘটনা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ বিল দুটোই কমবে।
গ্যাসের লাইন বন্ধ করুন
রান্নাঘরের চুলা ও সিলিন্ডারের রেগুলেটর বন্ধ আছে কিনা তা ভালোভাবে যাচাই করুন। গ্যাস লিকেজ বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
পানির ট্যাপ পরীক্ষা করুন
বাসা ছাড়ার আগে সব ট্যাপ বন্ধ আছে কিনা দেখে নিন। সম্ভব হলে পানির মেইন লাইন বন্ধ রাখুন, এতে পানির অপচয় ও লিকেজজনিত সমস্যা এড়ানো যাবে।
ফ্রিজ পরিষ্কার রাখুন
সহজে নষ্ট হয় এমন খাবার আগে থেকেই ফেলে দিন বা খেয়ে শেষ করুন। দীর্ঘদিন রেখে দিলে দুর্গন্ধ হতে পারে। প্রয়োজনে ফ্রিজ বন্ধ রেখে দরজা সামান্য খোলা রাখতে পারেন।
মূল্যবান জিনিস নিরাপদে রাখুন
টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে রাখুন। লকারে রাখা বা বিশ্বস্ত আত্মীয়-প্রতিবেশীর কাছে রাখাও ভালো বিকল্প হতে পারে।
নিরাপত্তা নিশ্চিত করুন
বাসার নিরাপত্তাকর্মী বা প্রতিবেশীকে জানিয়ে যান। এতে আপনার অনুপস্থিতিতে বাসার দিকে নজর রাখা সহজ হবে। ঈদের আনন্দ যেন কোনো ঝামেলায় ম্লান না হয়, তাই বাড়ি ছাড়ার আগে এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে চলাই হতে পারে আপনার নিরাপদ সমাধা








