কাজী অ্যান্ড কাজী টি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : টেরিটরি সেলস এক্সিকিউটিভ। পদের সংখ্যা: নির্ধারিত না।
যোগ্যতা্: স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে। তবে মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ পাস করলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪/৫ বচরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে কমপক্ষে দুই বছর ডিস্ট্রিবিউশন সেলস, এফএমসিজি সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩২ বছরের মধ্যে হতে হবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বিশেষ করে এমএস অফিস চালনায় দক্ষ হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লা জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : আকর্ষণীয় বেতন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, আর্ন লিভ এনক্যাশমেন্ট, টিএ, ডিএ, মোবাইল বিল, সেলস ইনসেনটিভ ও ট্যুর অ্যালায়েন্স, বার্ষিক সেলারি রিভিউ ও উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ১৮ জানুয়ারি, ২০২৩
আনন্দবাজার/কআ









