বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ০৩টি পদে ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ০৩ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান দক্ষতা: সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি দক্ষতা: কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১৩ জন শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
বয়স: ২৪ নভেম্বর ২০১৯ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২-৩৫ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা mocat.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়: ২৪ নভেম্বর ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে ১৫ ডিসেম্বর ২০১৯ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
আনন্দবাজার/ইউএসএস









