সপ্তাহে ২দিন ছুটিসহ চাকরি দিচ্ছে নগদ
প্রকাশ:

বিস্তারিত
মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তাদের ফিন্যান্সিয়াল কন্ট্রোল (প্রভিডেন্ট ফান্ড ম্যানেজমেন্ট) বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ০৯ মার্চ ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন শুরু: ০৯ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://nagad.com.bd
পদের তথ্য
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ / অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ফিন্যান্সিয়াল কন্ট্রোল (প্রভিডেন্ট ফান্ড ম্যানেজমেন্ট)
পদসংখ্যা: ০১টি
সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা পাবেন—
মাসিক বেতন
প্রভিডেন্ট ফান্ড
মোবাইল বিল
সপ্তাহে ২ দিন ছুটি
বিস্তৃত স্বাস্থ্য/চিকিৎসা বিমা
বছরে ২টি উৎসব বোনাস
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা








