যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস্ লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগে (রেফ্রিজারেটর, টেলিভিশন, এসি, মোটরসাইকেল ও হোম-অ্যাপ্লায়েন্স) ০৫টি পদে দক্ষ, অভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস্ লিমিটেড পদের নাম: ক্রেডিট অফিসার (প্লাজা/শোরুম) পদসংখ্যা: ২০ জন শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স/হিসাববিজ্ঞানে স্নাতক বয়স: সর্বোচ্চ ৩২ বছর বেতন: আলোচনা সাপেক্ষে পদের নাম: মার্চেন্ডাইজিং অফিসার (প্লাজা/শো-রুম) পদসংখ্যা: ২০ জন শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক/আর্কিটেকচারে ডিপ্লোমা/সিভিল ইঞ্জিনিয়ারিং/ইন্টেরিয়র ডিজাইন বয়স: সর্বোচ্চ ৩১ বছর বেতন: আলোচনা সাপেক্ষে পদের নাম: ম্যানেজার (প্লাজা/শো-রুম) পদসংখ্যা: ২০ জন শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শাখায় স্নাতক অভিজ্ঞতা: ০২ বছর বয়স: সর্বোচ্চ ৩২ বছর বেতন: আলোচনা সাপেক্ষে পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি (প্লাজা/শোরুম) পদসংখ্যা: ৪০ জন শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক/ব্যবসায় শাখায় স্নাতক অভিজ্ঞতা: ০১ বছর বয়স: সর্বোচ্চ ২৮ বছর বেতন: আলোচনা সাপেক্ষে পদের নাম: সেলস্ ট্রেইনি (প্লাজা/শো-রুম) পদসংখ্যা: ৪০ জন শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শাখায় স্নাতক অভিজ্ঞতা: ০১ বছর বয়স: সর্বোচ্চ ২৫ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনের নিয়ম: আগ্রহীরা career@jamunagroup-bd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময় অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২০ আনন্দবাজার/শহকযমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে ১৪০ জনকে চাকরি দিচ্ছে
প্রকাশ:









