৩৭ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত চীনসহ ৩৭ দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০ হাজার। ক্রমাগত নতুন রোগী বাড়তে থাকায় এ রোগের প্রাদুর্ভাব বিশ্বে আরো ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
চীনের পর এখন সব চেয়ে খারাপ অবস্থা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৩৩ জন। এছাড়া, হংকং ও তাইওয়ানেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। হংকংএ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১ জনে। ইউরোপের দেশ গুলোর মধ্য ইতালিতে এ পর্যন্ত মারা গেছে ৪ জন, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুন : ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহতএদিকে, চীনে নতুন করে আরো ৫০৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত রোববার দেশটিতে মোট ১৫০ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে আক্রান্ত হয়ে। চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯২ জনে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর মধ্য চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবার করোনায় ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ঠিক কীভাবে এ ভাইরাস মানুষের দেহে প্রবেশ করেছে- সে বিষয়ে এখনো নিশ্চিত নন বিশেষজ্ঞরা। এ রোগের কোনো প্রতিষেধকও এখনও আবিষ্কার হয়নি।
আনন্দবাজার/শহক









