দেশজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তারের প্রেক্ষাপটে সারাদেশকে করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে দেশের বিভিন্ন এলাকায়। কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি এই ভারাসের। মূলত এই কারণে সংক্রামক রোগ ২০১৮ এর ১১ (১) ধারা ক্ষমতাবলে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হলো।
একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংক্রমিত এলাকার জনসাধারণকে কিছু নির্দেশনা দিয়ে কঠোরভাবে এগুলো অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেয়ে অবশ্যই সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচাল করা বন্ধ করতে বলা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ বাইরে যেতে পারবে না এমনটিও বলা হয়েছে।
এসব নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আনন্দবাজার/এস.কে









