গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫৫ জনসহ মোট ২ হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ৩ হাজার ২৭ জন শনাক্তসহ মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।
মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় ৭৪ টি ল্যাবে নতুন করে নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭৩ টি।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৩ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৭৮ হাজার ২০১ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd)চালু রেখেছে।
আনন্দবাজার/শহক









