রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি
প্রকাশ:

বিস্তারিত
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে ।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় টিঅ্যান্ডটি খেলার মাঠ, বনানী, ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
বিএনপির কর্মসূচি
বিকেল ৫টায় রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তন হলে বাংলাদেশ নবীন দল আয়োজিত বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন। বিএনপি চেয়ারপারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, বিএনপির চেয়ারপারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ঈদ আনন্দ মিছিল নিয়ে সংবাদ সম্মেলন
গত বছরের মতো এবছরও নাগরিক উদ্যোগে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল আয়োজনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে দুপুর ২টায় জাতীয় জাদুঘরের (শাহবাগ) সামনে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এতে আয়োজন কমিটির পক্ষ থেকে ঈদ আনন্দ মিছিল-২০২৬ এর বিস্তারিত তুলে ধরা হবে।







