শহীদ হাদীর কবর জিয়ারতে তারেক রহমান
প্রকাশ:

বিস্তারিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করতে শাহবাগে পৌঁছেছেন। কবর জিয়ারতের সময় তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ হাদির ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানানো হয়।
কবর জিয়ারতের পর তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতালে পরিদর্শন করবেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে নিরাপত্তা ঝুঁকির মধ্যেও মাতৃভূমির টানে দেশে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে তাঁর আগমনে শুধু দলের নেতাকর্মী নয়, বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের মানুষও আন্তরিকভাবে তাকে বরণ করেছেন।







