গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৯২ জনে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৩৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ২৩৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









