জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য ফেরদৌসী ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগের এই সংসদ সদস্য বর্তমানে ঢাকার সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবনে) আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার দৈনিক আনন্দবাজরকে তিনি জানান, “গত ২২ তারিখ আমার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। ২৪ তারিখ রিপোর্ট পজিটিভ এসেছে।” ফেরদৌসী ইসলাম জানান, “জ্বরসহ অন্যান্য কিছু উপসর্গ আাছে। কিন্তু জ্বর আগের তুলনায় কম। আমার পরিবারের অন্য সদস্যদেরও জ্বর দেখা দিয়েছে। তাদের নমুনা আজ পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।“
দেশে এ পর্যন্ত ১৬ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কিন্তু কোনো নারী সংসদ সদস্যের আক্রান্ত হওয়ার খবর এটাই প্রথম।
আক্রান্তদের মধ্যে তিনজন সরকারের মন্ত্রিসভার সদস্য। তাছাড়া টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুর পর জানা যায়, তিনিও কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।
একমাত্র মোকাব্বির খান ছাড়া আক্রান্তদের সবাই আওয়ামী লীগের সংসদ সদস্য। তাদের কয়েকজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
আনন্দবাজার/এফআইবি









