করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান। আজ মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রায় ৩ সপ্তাহ আগে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সেই থেকেই চিকিৎসা চলছিল। এর মধ্যে মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
ডা. মুজিবুর রহমানের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তাকে সেখানেই দাফন করা হবে।
আনন্দবাজার/টি এস পি









