রাজধানীর বঙ্গবাজার এলাকায় দোকানভাড়া বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভাড়াটে দোকানি ও কর্মচারীরা। এ ঘটনার একপর্যায় সড়কে যান চলাচলে বাধাগ্রস্ত হয়। এরপর পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেয়।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২ টার দিকে বঙ্গবাজারের সামনের সড়কটি অবরোধ করে ২০ মিনিট অবস্থান করার পর পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেয় বিক্ষোভকারীরা ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বঙ্গবাজারের দোকান মালিকরা মাসিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ভাড়াটে দোকানি ও কর্মচারীরা সড়ক অবরোধ করেছিলেন। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে আলোচনা করে সড়র ছেড়ে দেওযার অনুরোধ জানাই। এরপর তারা সড়ক ছেড়ে যায়।
আনন্দবাজার/এম.কে









