ঈদের আগে আর মাত্র কয়েকদিন বাকি তাই ঈদের কেনাকাটা করতে প্রতিদিনই যেনো মোগরাপাড়া চৌরাস্তা, কাঁচপুর ও মদনপুরে নেমেছিলো মানুষের ঢল। ঈদ যতই ঘনিয়ে আসছে সোনারগাঁয়ের বিপনি বিতানগুলোতে বাড়ছে ততই ভিড়। সোনারগাঁয়ের অভিজাত বিপনী বিতান থেকে শুরু করে ফুটপাত সব জায়গাতেই যেন ক্রেতা বিক্রেতার হাল ডাকে জমে ওঠে। বিক্রেতাদের কথা বলার সামান্য সময় যেন নেই। সকাল থেকেই ক্রেতাদের সমাগম ঘটতে থাকে।
এক কথায় বলতে গেলে, গত কিছু দিন ধরে গোটা সোনারগাঁয়ে পরিণত হয়েছিল ঈদ বাজারে। ছোট বড় সব মার্কেট, ফ্যাশন হাউস, পাড়া মহল্লার গড়ে ওঠা কাপড়-কসমেটিকসের দোকান, জুতার দোকান, পাঞ্জাবির দোকান, ফুটপাত সবখানেই ছিল ক্রেতাদের ভিড়। বিশেষ করে মেঘনা ও কাঁচপুর শিল্পাঞ্চলসহ উপজেলা তিনটি ইকোনোমিক জোন থাকায় চাকরীর সুবাধে অনেক বেসরকারী কর্মকর্তা ও শ্রমিকরা এখানে বসবাস করেন। তারা সপ্তাহে একদিন ছুটি পান প্রতিষ্ঠানগুলো থেকে। তাই যখনই সময় মিলছে তখনই পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ছেন কেনাকাটা করতে।
এদিকে বোনাসও পেয়ে গেছেন অনেক চাকরিজীবী। তারাও বেশ খুশি মনেই বেরিয়েছেন ঈদের কেনাকাটা করতে। আর বেচাকেনা ভালো হওয়ায় ব্যবসায়ীদের মুখেও ছিল সš‘ষ্টির হাসি। তারা জানান, এখন দেখাদেখির সময় শেষ। যারাই মার্কেটে আসছেন তারাই প্রয়োজনীয় ও পছন্দের জিনিসটি কিনে নি”েছন। এদিকে ক্রেতাদের নিয়ে আসা যানবাহনের ভিড়ে মার্কেটগুলোর সামনে ও আশপাশের এলাকায় দিনভরই লেগে ছিল কিছু না কিছু যানজট।
মোগরাপাড়া চৌরাস্তার বিগ বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন জানান. সকাল ১০টা থেকেই দোকান খোলার সঙ্গে সঙ্গে ক্রেতারা আসতে শুরু করছে। ব্যবসায়ী ও কর্মচারীরা ক্রেতাদের কথা চিন্তা করে সময়ের একটু আগেই দোকান খুলেছেন। তিনি বলেন, কয়েকদিন ধরেই ক্রেতাদের ভিড় বেড়েছে। তার মতে ঈদ যতো ঘনিয়ে আসবে ভিড় ততই বাড়বে।
কথা হয়, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কর্মাস ব্যাংক লিমিটেডের কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে। সে জানায়, ঈদের কেনাকাট যা করার তা আজকালের মধ্যে শেষ করতে হবে। এর পরে আর সময় পাওয়া যাবে না। তাছাড়া শেষ মূহুর্তে এসে ভিড়ে কেনাকাট করাটাও দুস্কর হয়ে যায়।
উপজেলার কয়েকটি মার্কেট সরেজমিন ঘুরে দেখা যায়, শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের পোশাকের দোকান, এবং নতুন কাপড়ের সঙ্গে মিলিয়ে জুতা, এক্সেসরিজ ও কসমেটিকসের দোকানগুলোতেই তুলনামূলক ভিড় বেশি। কাপড় কেনাকাটা শেষে তারা ভীড় করছেন জুতা ও কসমেটিকসের দোকান গুলোতে।









