চলতি জুলাই মাসের মধ্যেই অনলাইন নিউজপোর্টালগুলোর রেজিস্ট্রেশন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী জানান, আমরা গত মার্চেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেটা পিছিয়ে যায়। এরই মধ্যে আমরা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়েছি। ফলে আশা করছি, এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোটাল নিবন্ধন করে দেওয়া হবে। আর কয়েকটি বাতিল করা হবে। আর যেগুলোর ব্যাপারে গোয়েন্দা সংস্থা নেগেটিভ রিপোর্ট দিয়েছে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আনন্দবাজার/তা.তা









