বরিশালের বাকেরগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এক যুবক। ওই যুবকের লাশ দাফন করেছে দাঁড়িয়াল ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা ৷ উপজেলার উত্তমপুর গ্রামে মঙ্গলবার রাতে এই লাশ দাফন করা হয়।
উত্তমপুর গ্রামের আহমেদ হালাদারের পুত্র মামুন হাওলাদার (৩০)। তিনি করোনা ভাইরাস সংক্রমণে নারায়ণগঞ্জে মারা যান। লাশ নিজ বাড়িতে আনা হলে ভয়ে এলাকার কেউ লাশের কাছে আসতে অস্বীকৃতি জানান। পরে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশনায় দাঁড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদার একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করে মৃত ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করেন ৷
এ প্রসঙ্গে রিয়াজ হাওলাদার বলেন, এ রকম কঠিন পরিস্থিতিতে শেখ হাসিনার সৈনিক হিসেবে এলাকাবাসীর পক্ষে নিরলস কাজ করে যাব ৷
দাঁড়িয়াল ইউনিয়নর চেয়ারম্যান এম এ জব্বার বাবুল জানান, ছাত্রলীগের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় করোনায় মারা যাওয়া যুবকের লাশ দাফন করতে পেরেছি ৷









