অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জ্ঞানের আলো পাঠাগার এর সদস্যরা। বুধবার লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম ইউনিয়ন এলাকায় ১০০ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারী নির্দেশনায় সকল প্রকার সরকারী-বেসরকারী অফিস সাধারণ ছুটি ঘোষণা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যাতীত সকল প্রকার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি গণপরিবহন সীমিত রাখা হয়েছে।
এ কারনে শ্রমজীবী মানুষের উপরে ব্যাপক প্রভাব পড়েছে। সরকার এই অসহায় মানুষদের সহযোগীতায় বরাদ্দ দিয়েছে তবে এই অঞ্চলের অসহায় মানুষের তুলনায় বরাদ্দ অত্যান্ত সীমিত।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়দের পাশে দাড়িয়েছেন এই মানবসেবা ধর্মী প্রতিষ্ঠানটি । জাতির এই সংকটময় সময় জ্ঞানের আলো পাঠাগার এর সদস্যরা অসহায়দের পাশে দাঁড়ানোয় তারা একটু স্বস্তি ফিরে পাচ্ছে।
লালমনিরহাট জেলা সদরের জ্ঞানের আলো পাঠাগারটি প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। বিভিন্ন সমাজ সেবা ও উন্নয়ন ধর্মী কাজ করতে এলাকার যুবকদের নিয়ে গড়া হয় এই প্রতিষ্ঠান।পঞ্চগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হুসাইন মাস্টার জানিয়েছেন তিনি এই এই প্রতিষ্ঠানের সাথে ২০০৯ থেকেই জড়িত।
তিনি আর বলেন এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ,বাল্যবিবাহ বন্ধ,বৃক্ষ রোপণ,বিভিন্ন উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অনেক সেবা মূলক কাজ তারা নিজ অর্থায়নে করে থাকে।তিনি আর বলেন,যদি সরকারী ভাবে একটু সহযোগিতা করা হয় আমার মনে হয় এই পাঠাগার বাংলাদেশের রোল মডেল হবে যুবকদের কাছে।
জ্ঞানের আলো পাঠাগার এর সদস্যরা করোনা প্রতিরোধে সকলকেই সতর্ক থাকতে অনুরোধ করেছেন এবং নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে জনসাধারণকে চলাচল করতে আহবান করেছেন।তারা আরও বলেন, আমরা কেউই প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হবো না,আমাদের সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তা করবে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হুসাইন মাস্টার ,পঞ্চগ্রাম বিএম,কলেজ এর প্রিঞ্চিপাল রনবির রায়,জ্ঞানের আলো পাঠাগার সম্পাদক নজরুল হক মণ্ডল,এবং পাঠাগার সদস্যরা।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে তারা সরকারের পাশাপাশি সমাজের সকল বৃত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান করেন।
আনন্দবাজার/শহক/সুফি









