করোনা ভাইরাস মোকাবেলায় ২০২০-২১ অর্থবছরে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। করোনা ছাড়াও ২০২০-২১ অর্থবছরের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগেও বাজেট বৃদ্ধি করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় বর্তমানে ৫ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া জরুরি ভিত্তিতে স্বাস্থ্য খাতে ৫২৯ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
এদিকে, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ দায়িত্ব পালনকালে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুজনিত কারণে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের ক্ষতিপূরণ প্রদান এবং চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মানী বাবদ মোট ৮৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ মহামারি মোকাবেলায় যা করণীয় তার সবকিছুই করবে সরকার। আগামী অর্থবছরে করোনা মোকাবেলায় যেকোনো জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আনন্দবাজার/শহক









