করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে বরিশাল থেকে যাত্রীবাহী লঞ্চের চলাচল। আজ রোববার সকাল ৬টা থেকে বরিশাল বিভাগের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চের চলাচল শুরু হয়।
জানা যায়, সকাল থেকে নির্ধারিত রুটে নির্ধারিত সময়ে লঞ্চগুলো চলাচল শুরু করেছে। কারণে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে লঞ্চে আরোহী হয়েছেন যাত্রীরা। লঞ্চে ঢোকার পথে জীবাণুনাশক দেয়া হয়েছে হাতে।
যাত্রীরা জানিয়েছে, নিজের স্বার্থে সকলকে মানতেই হবে স্বাস্থ্যবিধি। আর লঞ্চ কর্তৃপক্ষ বলছে, সাধ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি রক্ষার চেষ্টা করা হয়েছে।
এর আগে করোনাভাইরাসের সংক্রামণ এড়াতে গত ২৪ মার্চ সরকার লঞ্চ চলাচল বন্ধ করা হয়।
আনন্দবাজার/টি এস পি









