দেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে গণপরিবহণের কর্মহীন চালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিরামপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিরামপুর কার-মাইক্রো স্ট্যান্ডে প্রায় এক’শ চালকের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করে।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, ডিম, লবণ, তেল, পেঁয়াজ, ঝাল ও সাবান। এসময় উপস্থিত ছিলেন, কার-মাইক্রো চালক সমিতির সেক্রেটারী বদিউজ্জামান বদি, পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর স্ট্যান্ড কমিটির সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, পরিবহন শ্রমিক নেতা বাবুল হোসেন, লাবু হোসেন প্রমূখ।
যুবলীগ নেতা আলম হোসেন জানান, বর্তমানে দেশে চলমান পরিস্থিতিতে সাড়া দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে এলাকার গরীব-দুঃখি ও কর্মহীন পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়ে আসছি। এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার সাধ্যমত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আনন্দবাজার/শহক









