নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার শীতার্ত মানুষকে উষ্ণতার পরশ দিতে প্রতিবারের ন্যায় এবারও এতিম অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সেচ্ছাসেবকলীগ নেতা ইঞ্জিনিয়ার তাহিরুল ইসলাম তপু।
এতিম ও অসহায় সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার অভ্যন্তরের চরগোপালপুর ইউনিয়নের অন্তত ৮ শতাধিক মানুষকে দিয়েছেন শীতবস্ত্র। পেশায় চাকরিজীবী তপুর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ রীতিতে স্থানীয় রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষও প্রশংসা করছেন। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মোতালেব জাহাঙ্গীর। এমন কর্মকান্ড এবং নিজেকে আত্মমানবতার সেবায় নিয়োজিত করায় অতিথিরাও তপুকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। এ সময় উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল মোতালেব জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক ফিরোজ গোলদার ও জাহিদুল ইসলাম তপু উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার তাহিরুল ইসলাম তপু বলেন, নদীভাঙন কবলিত এ অঞ্চলের মানুষের দুর্দশার অন্তনেই। শীত এলে তাদের দুর্ভোগ আরও বৃদ্ধি পায়। এমনও মানুষ আছে যারা একটি কম্বল কেনার সামর্থ রাখে না। মূলত তাদের কষ্ট দূর করতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এবারই প্রথম নয়, প্রতিবারই তিনি শীতের সময় নিজ গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আয়োজনের সার্বিক ও আর্থিক সহযোগীতায় ছিলো সুপার স্টার গ্রুপ ও লীডো স্পটস একাডেমী।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার তাহিরুল ইসলাম বর্তমানে ৮নং চরগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আনন্দবাজার/এম.আর









