দিনাজপুরের হিলি সীমান্তে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া গরীব অসহায় দুস্থ্যদের বিনামূল্যে ওএমএসের চাল বিতরণ করা হয়েছে। এসময় প্রত্যেককে সামাজিক দুরত্ব বজায় রেখে এ চাল বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার হিলি পৌরসভার ৭নং ওয়ার্ড জালালপুরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেনপৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ইসরাইল হোসেন।
হিলি পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম বলেন, ওএমএসের কার্ডধারী প্রত্যেক ব্যাক্তিকে ৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে, সপ্তাহে তিন দিন এই চাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই এই চাল বিতরণ করা হবে। ১০টাকা কেজি দরে এসব চাল দেওয়ার কথা থাকলেও পৌরমেয়র তার নিজস্ব অর্থায়ানে এসব চাল সম্পুর্ন বিনামুল্যে গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে বিতরন করছেন।
আনন্দবাজার/শহক/মহর









