শিল্পনগরী আশুলিয়ায় এক নারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন ২ জন। ওই ২ জন নিজেদের স্বামী-শাশুড়ি হিসেবে পরিচয় দেন হাসপাতালে ডাক্তারের সন্দেহ হলে পুলিশকে খবর দেন। বিষয়টি তারা বুঝতে পেরে স্বজন পরিচয় দেওয়া ওই দুই ব্যক্তি পালিয়ে যায়, যা সিসি ক্যামেরায় দেখা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বুধবার ১৫ জুন রাত ৯টার দিকে হাসপাতালটিতে মরদেহটি আনা হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করেন আশুলিয়া পুলিশ।
বুধবার (১৫ জুন) রাত্রি ৯টার দিক হাসপাতালটিতে মরদেহটি নিয়ে আসেন তারা। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।তবে প্রতিবেদনটি লিখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় কিছুই পাওয়া যায়নি।
এ বিষয়ে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ এর সাথে কথা বলা হলে তিনি "দৈনিক আননদবাজার"কে বলেন, বুধবার রাত ৯টার দিকে এক নারীকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন ২ জন। তারা পরিচয় দিয়েছিলেন নিহত নারীর স্বামী ও শাশুড়ি হিসেবে। আমাদের ডাক্তার উনাদের কাছে জানতে চেয়েছিলো কি হয়েছে রোগীর?
পরে উনারা বলেন মাথা ঘুরে পড়ে গেছে।বিষয়টি সন্দেহজনক মনে করে ডাক্তার পুলিশকে ফোন দিতে বলেন সহকর্মীকে বিষয়টি আচ করতে পেরে স্বামী ও শাশুড়ি পরিচয় দেওয়া ২ জনই পালিয়ে যায়।পরবর্তীতে আমরা একটু বিপাকে পরি এরপর পুলিশ দুপুরে এসে মরদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে উনাদের হেফাজতে নিয়ে যান।
এ বিষয়টি নিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আহমেদ এর সাথে কথা বলা হলে উনি দৈনিক আননদবাজারকে বলেন, আমরা জানতে পারি শাশুড়ি ও স্বামী পরিচয় দিয়ে গতকাল রাতে মরদেহটি হাসপাতালে রেখে চলে যায় দু’জন। আজ মরদেহের সুরতহাল করেছি।তবে এখনো নিহতের নাম পরিচয় কিছুই জানা যায়নি।
আরও বলেন, পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে।উনারা এসে আঙুলের ছাপ নিলে মরদেহের পরিচয় শনাক্ত করতে পারবে।









