ইতোমধ্যে দেশে করোনা শনাক্ত লাখ ছাড়িয়েছে। এর মধ্যে বাসায় চিকিৎসা হয়েছে বা হচ্ছে ৮৫ শতাংশের। এমন রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন ঝুকিঁ না নিয়ে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকার।
তারা আরও বলেন, এতে একদিকে কমবে রোগীদের মৃত্যুঝুঁকি, অন্যদিকে কমবে সংক্রমণও।
কিন্তু ডায়াবেটিস, হৃদরোগসহ অন্য জটিলতা না থাকা কভিড রোগীদের বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের।
দেশে প্রায় সাড়ে তিন মাসে করোনা শনাক্ত লক্ষাধিকের বেশি। তাদের ১৫ শতাংশ সারা দেশের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আর বাকিদের চিকিৎসা চলছে বাসায়।
শনাক্তদের মধ্যে যাদের লক্ষণ তীব্র নয় বা অন্য জটিল রোগ নেই, তাদের বাড়িতে আইসোলেশনে থেকেই চিকিৎসার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
শয্যার অপ্রতুলতা এবং অনীহার কারণেও হাসপাতালমুখী হচ্ছেন না বেশিরভাগই। তবে বাসায় থাকা এসব রোগীদের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। অবশ্য এমন রোগীদের জন্য প্রাতিষ্ঠানিক আইসোলেশনের পক্ষে মত তাদের।
আনন্দবাজার/এস.কে









