নওগাঁর ধামইরহাটে মে মাসের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সকল এলাকায় মাদক সেবীদের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় উপস্থিত সকলেই উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে সীমান্ত এলাকায় সংশ্লিষ্ট ক্যাম্পে প্রতিমাসে নিয়মিত মিটিং করার বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি বারবার বিজিবিকে নির্দেশনা দিলেও তারা তা কর্ণপাত না করায় অসন্তোষ প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। এ সময় উপস্থিত কোম্পানি কমান্ডারগণ আগামী মাস থেকে মিটিং করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান ওসমান গণী, ওবায়দুল হক সরকার, মোসাদ্দেকুর রহমান, মাহফুজুল আলম লাকী, ইসমাইল হোসেন মোস্তাক, নারী নেত্রী আনজুয়ারা পারভীন, কাজী মজিবর রহমান সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক নিয়ন্ত্রক থানা পুলিশকে তৎপর হওয়ার আহবান জানান কমিটির সভাপতি ইউএনও গনপতি রায় ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।









