মরণঘাতী করোনাভাইরাস রোধে মার্কিন জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না ইনকরপোরেশনের তৈরি কভিড-১৯ ভ্যাকসিন শিগগিরই স্বাস্থ্যকর্মীদের হাতে পৌঁছে যাবে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর-নভেম্বর মাসের দিকেই নভেল করোনাভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিন তারা নির্দিষ্ট কিছু স্বাস্থ্যকর্মীর হাতে তুলে দিতে পারবেন বলে আশা করছেন। ভ্যাকসিন দিয়ে সফল হলে পরের বছরই শুরু হবে এর বাণিজ্যিক উৎপাদন।
মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল গোল্ডম্যান স্যাকস প্রতিনিধিদের গত শুক্রবার (২১মার্চ) জানান, এ ভ্যাকসিন আপাতত কিছু সংখ্যক মানুষকে দেয়া হবে। বিশেষ করে যাদের জরুরিভিত্তিতে ব্যবহারের প্রয়োজন তাদেরই দেওয়া হবে।
আনন্দবাজার/শাহী









