সুজুকি নিয়ে এসেছে নতুন ডিজাইনের হ্যাচ-ব্যাক সুইফট কার। সুজুকির গাড়ি দেশের বাইরে কিংবা ভেতরে বেশ জনপ্রিয়। এছাড়া ২০২১ সালে এই গাড়ির ডিজাইনে বিপুল পরিবর্তন আনছে জাপানের কোম্পানিটি।
এখনও উন্নয়নের অধীনে থাকলেও সম্প্রতি জাপানে এই গাড়ির ছবি সামনে এসেছে।
২০২১ সালের সুজুকি সুইফট মডেলে একটি ১ দশমিক ২ লিটার পেট্রল ইঞ্জিন থাকতে পারে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮৯ বিএইচপি শক্তি ও ১১৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এছাড়াও হাইব্রিড ভেরিয়েন্টে বাজারে আসবে এই গাড়ি।
যদিও জাপানের বাইরে নতুন এই ডিজাইন লঞ্চ হবে কি না এখনো জানা যায়নি।
আনন্দবাজার/রনি








