মেহেরপুরের গাংনীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। আগামী ২৯ এপ্রিল পুষ্টি সপ্তাহ সমাপ্ত হবে। এ উপলক্ষে গতকাল রবিবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অিতথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এমকে রেজা, গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, সমাজসেবা অফিসার কাজী মুনসুর আলম ও যুব উন্নয়ন অফিসার হাসান ইমাম।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে গাংনী উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে পুষ্টিবার্তা প্রদান, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মায়েদের পুষ্টিবার্তা প্রদান, টিকাদান কেন্দ্রে পুষ্টিবার্তা প্রদানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের আয়াদের পরিবারের মাঝে পুষ্টিমান খাবার বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে।
গাংনী উপজেলা ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় শিক্ষক, সাংবাদিক, ইমাম, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।









