ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. সর্বশেষ

বাংলাদেশের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক

প্রকাশ:১১ ডিসেম্বর, ২০২০ সময় ৩:৩৭ পিএম

বিস্তারিত

বাংলাদেশের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে ফেসবুক। ফেসবুক দল জানিয়েছে, বাংলাদেশ ভিত্তিক দলটি স্থানীয় ও প্রবাসী নানা অ্যাক্টিভিস্ট, সাংবাদিক ও ধর্মীয় সংখ্যালঘুদের উদ্দেশ্য করে তাদের অ্যাকাউন্ট নিজেদের আওতায় আনা ও বন্ধ করে দেয়ার কাজ করে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় ফেসবুকের হেড অব সিকিউরিটি পলিসি নাথানিয়েল গ্লেচার ও সাইবার থ্রেট ইনটেলিজেন্স ম্যানেজার মাইক ডিভিলয়ান্সকি এ সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন।

তারা জানান, আমরা এরইমধ্যে ভিয়েতনাম ভিত্তিক হ্যাকার গ্রুপ এপিটি৩২ এবং বাংলাদেশ ভিত্তিক হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ম্যালওয়্যার ছড়ানো ও ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করে আমাদের প্লাটফর্মে বিঘ্ন ঘটাতে পারবে না সে ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানানা তারা।

ম্যালওয়্যার ছড়ানো, ফেসবুকের নানা প্লাটফর্ম হ্যাক বা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক প্রতিরোধ করতে কাজ করেন ফেসবুকের থ্রেট ইনটেলিজেন্স ও সিকিউরিটি বিভাগের বিশেষজ্ঞরা।

আমাদের এ কাজের অংশ হিসেবেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করতেই আমাদের দল প্রতিনিয়ত এধরণের তাদের কার্যক্রম বন্ধ করে দিতে কাজ করে। আর ব্যবহারকারীদের সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে জানিয়ে গুরুত্বপূর্ণ আদেশ দিয়ে থাকে।

বাংলাদেশের ২ টি অলাভজনক সংগঠন ডন (ডিফেন্স অব ন্যাশন) ও ক্রাইম রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশনের (ক্র্যাফ) এ সকল কাজের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়।

ঘোষণাটিতে এ বিষয়ে বলা হয়, ডন ও ক্র্যাফ ২ টি দল একত্রে ফেসবুকের নানা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ দাখিল করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট রিপোর্ট করেছে। ছদ্মনামে একাউন্ট খোলা, মেধাসম্পদ আইন অমান্য, নগ্নতা এবং সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে তারা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট রিপোর্টের কাজ করে। তারা মূলত নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই নানা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করেছে।

আমাদের অনুসন্ধানে জানা গেছে, ব্যবহারকারীদের ইমেইল এবং ডিভাইস নিজেদের আওতায় আনে ও আমাদের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার পদ্ধতির অপব্যবহার করে এসকল নির্দিষ্ট হ্যাকিংয়ের কাজগুলো করা হয়েছে।

এধরণের কাজ বন্ধ করতে এধরণে কার্যক্রমের সঙ্গে জড়িত অ্যাকাউন্ট ও পেজগুলো বন্ধ করা হয়েছে। আর ফেসবুকের সুরক্ষা নিশ্চিতকরণের সাথে জড়িত সহযোগী দলগুলোকে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ।

এছাড়া ব্যবহারকারীদের নিজ অ্যাকাউন্টে সুরক্ষায় খুবই সচেতন থাকার এবং সন্দেহভাজন কোনো লিংকে ক্লিক ও অবিশ্বস্ত উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

ট্যাগ

  • ইমেইল
  • ডিভাইস
  • ফেসবুক

এ বিভাগের আরো খবর

সব খবর

আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

২০ এপ্রিল, ২০২৬

জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

১০ এপ্রিল, ২০২৬

সহবাসের পর যে ৩ কাজ হারাম

৯ এপ্রিল, ২০২৬

যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

৬ এপ্রিল, ২০২৬

নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

১৪ মার্চ, ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

১৩ মার্চ, ২০২৬

আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

১৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০ মার্চ, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

  • জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

  • সহবাসের পর যে ৩ কাজ হারাম

  • যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

  • নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

  • রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

  • আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

  • মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • নামাজের সময়সূচি (১০ মার্চ ২০২৬)

  • দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

  • রবিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস রমজান

  • প্রার্থিতা রক্ষায় আজ থেকে আপিলের শুনানি শুরু

  • বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন নির্বাচনের নিরপেক্ষতার পরিপন্থি: টিএইবি

  • থাইল্যান্তে বিনা খরচে অধ্যয়নের সুযোগ, থাকছে মাসিক ভাতা

  • থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হবে না: শেখ বশিরউদ্দীন

  • দেশের বিভিন্ন এলাকায় রিখটার ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • আজ শুরু মনোনয়নপত্র সংক্রান্ত আপিল কার্যক্রম

  • গুম কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তদন্ত কমিশন

  • দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা কখনোই ভুলব না: তারেক রহমান

  • পুলিশি পদক্ষেপে অবরোধ ভেঙে সড়ক ছাড়লেন ব্যবসায়ীরা

  • দাদা ও দাদির কবর জিয়ারতে জাইমা রহমান

  • রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ