আক্ষরিক অর্থে 'লকডাউন' ঘোষণা না করা হলেও লালমনিরহাট জেলায় সব ধরনের যানবাহন প্রবেশ ও জেলা থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও জেলার অভ্যন্তরে সব ধরনের দোকানপাট, সাপ্তাহিক হাটবাজার, প্রতিষ্ঠান, যানবাহন এবং গণপরিবহন বন্ধ করা হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এভাবেই চলবে। বুধবার সকালে এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে বলে এখানে বলা হয়। শুধু ওষুধের দোকান খোলা রাখা যাবে সারাদিন।
আনন্দবাজার/এস.কে









