প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য তিন মাসের মতো বন্ধ থাকার পর ফৌজদারি মামলার আসামিদের আবার নিম্ন আদালতে আতসমর্পণের সুযোগ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের রোধে মার্চের শেষ দিকে সরকারের সাধারণ ছুটি ঘোষণায় আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ১১ মার্চ ভার্চুয়াল আদালত চালু হলেও শুধু নতুন গ্রেপ্তার ও আগে থেকে বন্দিদের জামিন শুনানি হয়।
শনিবার সুপ্রিম কোর্টের এক নির্দেশনায় বলা হয়, এখন থেকে ফৌজদারি মামলায় অভিযুক্তরা দেশের মুখ্য বিচারিক হাকিম এবং মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে পারবে।
সেক্ষেত্রে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি ও শারীরিক-সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতির সিদ্ধান্তে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
আনন্দবাজার/এস.কে









