রাজধানীসহ সারাদেশে প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮৩ জন চিকিৎসক। এরা সবাই করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় নিযোজিত ছিলেন। এদের মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩১৭ জন ঢাকা বিভাগের চিকিৎসক।
২৭ এপ্রিল করোনা আক্রান্ত চিকিৎসকদের তথ্য হালনাগাদ করা বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যান্য বিভাগে- বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৫ জন, খুলনায় ১০ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছে।
এরপূর্বে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে করোনা আক্রান্ত ছিল ৩৭১ জন চিকিৎসক। এর মধ্যে ৩০৫ জন চিকিৎসক ঢাকা বিভাগের ছিল। ২৪ ঘন্টার ব্যবধানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৩-তে।
আনন্দবাজার/এস.কে









