ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. সর্বশেষ

এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কারের দাবি

প্রকাশ:২৬ আগস্ট, ২০২০ সময় ৪:১৫ পিএম

বিস্তারিত

এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার ও ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে ফুলবাড়ী দিবস পালিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জতীয় কমিটি জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তা থেকে এক মিছিল বের হয়ে বড়মাঠ ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়।

শহীদ মিনারে আলোচনা সভা, ফুলদিয়ে ফুলবাড়ী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জতীয় কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক রেজওয়ানুল হক রিজু, সদস্য সচিব মাহাবুব আলম রুবেল,সদস্য ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী,জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ১৪ বছর আগে ২৬ আগস্ট এই দিনে ফুলবাড়ির জনগণ বিদেশি কোম্পানি এশিয়া এনার্জির উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের চক্রান্তের বিরুদ্ধে ও এ দেশের জাতীয় সম্পদ রক্ষায় জীবন দিয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছিল আজও তা এ দেশের সম্পদ রক্ষার আন্দোলনে ধ্রুব তারা ।

এই ঐতিহাসিক দিবসের প্রাক্কালে আমরা সালাম জানাই শহীদ তরিকুল, সালেকিন, আল আমিন; বীর যোদ্ধা বাবলু রায়, প্রদীপ, শ্রীমন বাস্কেসহ অগণিত সংগ্রামী মানুষকে।

মানুষের ঐক্য ও অবিরাম প্রতিরোধ উত্তরবঙ্গসহ সারা দেশকে রক্ষা করেছে, নদী-কৃষিজমি-ভূগর্ভস্থ পানির আধারকে এক অকল্পনীয় বিপর্যয় থেকে রক্ষা করেছে। কিন্তু চক্রান্ত এখনও চলছে, মিথ্যা মামলা দিয়ে আন্দোলনের নেতৃবৃন্দকে হয়রানি করা হচ্ছে, ভুইফোড় কোম্পানি বেআইনীভাবে বাংলাদেশের সম্পদ দেখিয়ে লন্ডনে শেয়ার বাজারে ব্যবসা করছে, চীনা কোম্পানির সাথে চুক্তি করেছে। এসব চক্রান্ত মোকাবিলায় তাই প্রতিরোধও জোরদার করতে হবে। ফুলবাড়ীর প্রতিরোধ চেতনা দিয়ে বাংলাদেশকে নতুন দিশা দিতে হবে।

বক্তারা আরও বলেন, এশিয়া এনার্জি (জিসিএম)কে দেশ থেকে বহিষ্কারসহ ‘ফুলবাড়ী চুক্তি’র পূর্ণ বাস্তবায়ন, ফুলবাড়ী নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, রামপাল-রূপপুরসহ প্রাণবিনাশী স্বাস্থ্যঝুঁকিপূর্ণ প্রকল্প বাতিল করে করোনা মোকাবিলাসহ সার্বজনীন স্বাস্থ্যসেবাখাত প্রতিষ্ঠা, উত্তরবঙ্গসহ সারাদেশে সুলভে সার্বক্ষণিক গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করতে জাতীয় কমিটি প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

আনন্দবাজার/শাহী/মিলন

ট্যাগ

  • এনার্জি
  • দাবি
  • দেশ
  • বহিস্কার
  • ‍এশিয়া

এ বিভাগের আরো খবর

সব খবর

আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

২০ এপ্রিল, ২০২৬

জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

১০ এপ্রিল, ২০২৬

সহবাসের পর যে ৩ কাজ হারাম

৯ এপ্রিল, ২০২৬

যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

৬ এপ্রিল, ২০২৬

নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

১৪ মার্চ, ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

১৩ মার্চ, ২০২৬

আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

১৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০ মার্চ, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

  • জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

  • সহবাসের পর যে ৩ কাজ হারাম

  • যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

  • নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

  • রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

  • আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

  • মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • নামাজের সময়সূচি (১০ মার্চ ২০২৬)

  • দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

  • রবিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস রমজান

  • প্রার্থিতা রক্ষায় আজ থেকে আপিলের শুনানি শুরু

  • বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন নির্বাচনের নিরপেক্ষতার পরিপন্থি: টিএইবি

  • থাইল্যান্তে বিনা খরচে অধ্যয়নের সুযোগ, থাকছে মাসিক ভাতা

  • থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হবে না: শেখ বশিরউদ্দীন

  • দেশের বিভিন্ন এলাকায় রিখটার ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • আজ শুরু মনোনয়নপত্র সংক্রান্ত আপিল কার্যক্রম

  • গুম কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তদন্ত কমিশন

  • দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা কখনোই ভুলব না: তারেক রহমান

  • পুলিশি পদক্ষেপে অবরোধ ভেঙে সড়ক ছাড়লেন ব্যবসায়ীরা

  • দাদা ও দাদির কবর জিয়ারতে জাইমা রহমান

  • রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ