দেশে পৌঁছেছে চীন থেকে আনা করোনাভাইরাস শনাক্তকারী কিট, পিপিইসহ চিকিৎসা সামগ্রী। বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানে এসব সামগ্রী আনা হয়। এরমধ্যে রয়েছে বিপুল কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, সাড়ে ৭ হাজার এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেট্রিক থার্মোমিটার, ২ হাজার প্রটেক্টিভ গ্লাভস, দশ হাজার ২শ' মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০ গগলস এবং ১০ হাজার ৪৫৯টি ব্যক্তিগত সুরক্ষা পোশাক-পিপিইসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী।
একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে দেশের বিভিন্ন সংস্থার জন্য আনা হয়েছে স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী।
আনন্দবাজার/শহক









