দেশের বর্তমান দুর্যোগকালীন সময়ে সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে। সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের দিন রাত মাঠে থাকতে হয়। এই চিন্তাভাবনা মাথায় নিয়ে উপজেলার কড়ইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জহির সিকদার তালতলী সাংবাদিক ফোরামকে মাস্ক, হ্যান্ডসেনেটাইজার, হ্যান্ড গ্লাভস দিয়েছেন। এমনকি স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম ক্রয় করার জন্য ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
জহির সিকদার বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় আমরা সবাই হোম কোয়ারান্টাইন মেনে ঘরে বসে আছি। ঠিক এই সময় সাংবাদিকদের ঝুকি নিয়ে মাঠে বিভিন্ন সংবাদ সংগ্রহ করতে হয়। আর এই সংবাদই আমরা ঘড়ে বসে পাই। আমি যেহেতু তালতলীর সন্তান তাই এই এলাকার সাংবাদিকদের কথা চিন্তা করে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ অনুদান দিতে পেরে আমি অনেক গর্বিত। তিনি আরও বলেন আমি সব সময় সাংবাদিকদের পাশে থাকতে চাই।
আনন্দবাজার/এফআইবি








