করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ৪৩ বছর বয়সী এক বাংলাদেশি মারা গেছেন। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় শরীরের অবনতি দেখা দেওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। শুক্রবার হাসপাতালেই মারা যান তিনি।
জানা যায়, মৃত ব্যক্তির বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা গ্রামে। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি।
কিছুদিন আগে ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু শুক্রবার দুপুরে তার শারীরিক অবস্থা খারাপ হলে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই মারা যান তিনি।
আনন্দবাজার/ টি এস পি









