৮৫০ টন ডালসহ দুর্ঘটনার কবলে জাহাজ
প্রকাশ:

বিস্তারিত
প্রায় ৮৫০ টন মটর ডালসহ বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। আজ রোববার সকালে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে আকস্মিকভাবে ‘এমভি নিউ গোলাম রহমান’ নামের জাহাজটির একপাশে তলা ফেটে যায়। তারপর দ্রুত জাহাজটিকে পতেঙ্গা সীবিচ এলাকার দিকে চালিয়ে চরায় উঠিয়ে দেওয়া হয় বলে জানা যায়।
দুর্ঘটনাকবলিত জাহাজটির নাবিকরা এখন নিরাপদে আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নবী আলম।
বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন কর্মকর্তা জানান, মডার্ন লজিস্টিকসের মালিকানাধীন জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে ডাল খালাস করে খুলনার নোয়াপাড়ার দিকে যাত্রা শুরুর পর দুর্ঘটনা ঘটে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আনন্দবাজার/টি এস পি








