গাইবান্ধা জেলায় সকল বধ্যভূমি ও গণকবর সংরক্ষণ এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে গতকাল মঙ্গলবার গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে ডিবি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিশিষ্টজনরা অংশ নেন। ঘন্টব্যাপি মানববন্ধনের আয়োজন করে বধ্যভূমি সংরক্ষণ কমিটি, গাইবান্ধা।
এসময় বক্তারা বলেন, গাইবান্ধা জেলা শহরের স্টেডিয়াম সংলগ্ন কফিল শাহর গোডাউন বধ্যভূমিতে অন্যকোনো অবকাঠামো নির্মাণের উদ্যোগ বন্ধ করে সেখানে অবিলম্বে স্মৃতিস্তম্ভ ও মুক্তিযুদ্ধ গবেষণাগার নির্মাণসহ একাত্তরে পাকিস্তানীদের নির্যাতন কেন্দ্র, গণকবর সংরক্ষণ এবং জেলার সকল বধ্যভূমি সংরক্ষণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাজহার-উল-মান্নান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা ও বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, সংস্কৃতিকর্মী জহুরুল কাইয়ুম, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন।









