করোনা রোগীর সংখ্যা বেশি হওয়ায় রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া ও আরজত পাড়া রবিবার সন্ধ্যার পর প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করে দেওয়া হবে। তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াসিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তেজগাঁওয়ের এই দুই এলাকায় করোনা রোগী বেশি হওয়ায় সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে লকডাউন করার ব্যাপারে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে। সন্ধ্যার পর এলাকা দুটি লকডাউন করে দেওয়া হবে।
এদিকে প্রশাসনের এক সূত্রে জানা গেছে, রাজধানীর তেজগাঁও এলাকায় গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানাতেই ২৩ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এ ছাড়া তেজগাঁও এলাকায় সব মিলিয়ে আক্রান্ত আড়াইশ' ছাড়িয়েছে।
লকডাউন কার্যকর করা হলে জরুরি প্রয়োজন ছাড়া এই এলাকার কেউ বাইরে বেড় হতে পারবেন না এবং বাইরে থেকে কাউকে ওই এলাকায় ঢুকতেও দেওয়া হবে না।
আনন্দবাজার/তা.তা









