মৌলভীবাজার জেলার সিন্দুখান ইউনিয়নের ১শ’ পরিবারের মাঝে টিউবয়েল বিতরণ করেছে সামাজিক সংগঠন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্ল্যা উচ্চ বিদ্যালয়ে টিউবয়েল বিতরণ করা হয়। টিউবয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান সভাপতিত্বে টিউবয়েল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, দারুল কেরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টের পরিদর্শক কাজী মাও. আব্দুল মোছাব্বির, প্রগেসিভ লাইফ ইনস্যুরেন্স সিলেটের জেনারেল ম্যানেজার এইচ এম ইয়াকুব চৌধুরী, ইউপি সদস্য শাহিন আহমেদ, মহিলা ইউপি সদস্য নিলুফা আক্তার প্রমুখ।
সিন্দুরখান ইউনিয়নের ১শ’টি দরিদ্র পরিবারকে দেওয়া টিউবয়েলগুলো মুসলিম হ্যান্ডস উন্টারন্যাশনাল বাংলাদেশ এর নিজ খরছে স্থাপন করে দেওয়া হবে।









